সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

মানুষ জানতে চায় নির্বাচন কবে: শামসুজ্জামান দুদু

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

বিএনপির এই নেতা বলেন, ১৭ বছরে ফ্যাসিস্ট মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। ২৪ সালের ৫ আগস্ট আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠাকারী নেতার কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছেন। অথচ পালিয়ে যাওয়ার আগে ফ্যাসিস্ট হাসিনা বলতেন, শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু তিনি  ঠিকই পালিয়েছেন।আবার যেন একক কর্তৃত্বের মধ্যে না পড়তে হয়— এ জন্য  সবাইকে আহ্বান জানান দুদু।

ডেজার সভাপতি প্রকৌশলী মো. রুহুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান। এছাড়াও উপস্থিত ছিলেন— প্রকৌশলী আব্দুস সালাম খান, নেয়াজ উদ্দিন ভূঁইয়া, হেলাল উদ্দিন তালুকদার, নাজমুল হুদা খন্দকার, মো. মাঈনউদ্দিন, মো. ইসমাঈল হোসেন বিদ্যুত প্রমুখ।


এই বিভাগের আরো খবর