হারুন-অর-রশিদ আরো বলেন, বুধবার মধ্যরাতে কক্সবাজারে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের কাছে সাগরে কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলীর সদস্যরা একটি ট্রলার দেখতে পান। মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি থাকায় সাগরে ট্রলার দেখে কোস্ট গার্ড সদস্যদের সন্দেহ হয়। তখন কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দিলেও চালক ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে ধরতে সক্ষম হয় কোস্ট গার্ড।
আটক ১১ রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ।