পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রাজত্ব আর্জেন্টিার। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। ঘরের মাঠে পরের ম্যাচ ব্রাজিলের বিপক্ষে। ওই ম্যাচে একটি পয়েন্ট পেলেই তারা মূল পর্ব নিশ্চিত করবে। ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ১৩ ম্যাচে চারে অবস্থান উরুগুয়ের।
যুক্তরাষ্ট্র,মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাই থেকে সরাসরি ৬টি দল মূল পর্বের টিকিট কাটবে। সাতে থাকা দলটিকে আবার খেলতে হবে প্লে-অফ।
চোটের কারণে প্রথম সারির অনেকে না থাকায় কোচ লিওনেল স্ক্যালোনি শুরুর একাদশে গুইলিয়ানো সিমিওনেকে নামিয়েছেন।তার সঙ্গে ওপরের দিকে খেলেছেন হুলিয়ান আলভারেজ ও আলমাদা। তবে প্রথমার্ধের শুরুর দিকে সুবর্ণ সুযোগগুলি পেয়েছিল উরুগুয়ে। কিন্তু আর্জেন্টিনার দৃঢ়তায় তারা সেসব কাজে লাগাতে পারেনি। আলবিসেলেস্তেরা অবশ্য সময়ের সঙ্গে মানিয়ে সুযোগ তৈরি করে বিরতির পর। একমাত্র গোলের পর আলমাদা নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। তাছাড়া খেলতে ভীষণ আগ্রহীও ছিলাম। কারণ আমি দেখাতে চেয়েছিলাম কেন আমি এই দলে।’







