শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মোহনপুরে মোটরসাইকেলে ভুটভুটি সংঘর্ষে এক ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

রাজশাহীর মোহনপুর চক বেলনা মোড়ে মোটরসাইকেলের সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম আবুল বাসার। মৃত আবুল বাসার মোহনপুরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে।সে স্থানীয় একটি কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মোহনপুর থানার  পুলিশ জানায়, মঙ্গলবার সকালে কম্পিউটার প্রশিক্ষণে যাওয়ার পথে চক বেলনা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে আবুল বাসারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ভুটভুটির চালক গাড়ি ফেলে পালিয়ে যান। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর