রাজশাহী মহানগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে সাময়িক বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একটি অংশের নেতাকর্মীরা। বিকেলে নগরীর ভুবন মোহন পার্ক এলাকা থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মালোপাড়া পুলিশ ফাড়ির সামনে সমাবেশ করে। বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবীদ ও বিএনপি নেতা জার্জিস কাদেরী।

বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, বেলাল আহমেদ, ইকবাল হোসেন দিলদার, টিটো, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন সহ বিভিন্ন স্তরের নেতারা।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তরা বলেন যুবদল নেতা আবুল কালাম সুইট দলের ত্যাগী নেতা। বৈষম্য বিরোধী আন্দোলনের রাজপথের সৈনিক। রাজশাহী শিক্ষা ভবনে যে ঘটনার প্রেক্ষিতে তরিঘড়ি করে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে ওই ঘটনার সাথে সুইটের প্রত্যাক্ষ বা পরোক্ষভাবে কোন সম্পর্ক নেই। ভুল ও মিথ্যা তথ্যের ভিত্তিতে নিয়ম বর্হিভূত ভাবে বহিস্কার করা হয়েছে। অবিলম্বে তার বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবী জানানো হয়।
