শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

রাকসু নির্বাচন : জিএস পদে কেউ মনোনয়ন তুলেনি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১৩ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম তুলেছেন। এর মধ্য ভিপি পদে ২ জন, এজিএস পদে ১ জন। অন্যান্য পদে আরো ১০ জন শিক্ষার্থী মনোনয়ন পত্র তুলেন। জিএস পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেনি।
রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু’র প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে এই মনোনয়নপত্র সংগ্রহ করে সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রদলের পক্ষ থেকে কেউ মনোনয়ন পত্র তুলেনি। আজ সকালে রাকসু নির্বাচন নিয়ে উপাচার্যকে ৫ দফা দিয়েছে। দফাগুলোর মধ্যে রয়েছে চলতি শেসনের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভূক্ত, ভোট কেন্দ্র আবাসিক হল থেকে সরিয়ে একাডেমিক ভবনে ভোট গ্রহনের ব্যবস্থা করা।
কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের মধ্যে ২৩টি, ৫টি সিনেটে ছাত্র প্রতিনিধির এবং হল সংসদে ১৭টির মধ্যে ১৫টি পদে নির্বাচন হবে। আগামী ১৫ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণার কথা রয়েছে।

রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ২৪ হাজার ৮৯২ জন ভোটার। এরমধ্যে ছাত্র ভোটার ১৫ হাজার ১৫১ জন ও ছাত্রী ভোটার ৯ হাজার ৭৪১ জন। মোট ভোটারের ৬১ শতাংশ ছাত্র এবং ৩৯ শতাংশ ছাত্রী ভোটার রয়েছেন।

 


এই বিভাগের আরো খবর