সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

এই হত্যাকাণ্ডকে কোনও রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনও মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা, সে বিষয়ে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, ‘এ বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্থ ও অনিশ্চিত করতে চান এবং প্রকারান্ত ফ্যাসিবাদ উত্থানের পথ কারা সৃষ্টি করতে চান, তাদের চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয়ও একইসঙ্গে উচ্চারণ করতে চাই।‘

বিএনপির মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত। এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আমরা দৃঢ়ভাবে আশাকরি, দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অবনতির ভয়াবহ পরিণাম সম্পর্কে দায়িত্বশীল সব রাজনৈতিক দল সচেতন হবেন। রাজনৈতিক শিষ্টাচার-বহির্ভূত এজাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হলে তার দায় সংশ্লিষ্ঠদেরই বহন করতে হবে।

গুটিকয়েক ‘রাজনৈতিক ষড়যন্ত্রকারীর অপচেষ্টায়’ বাংলাদেশ ব্যর্থ হতে পারে না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে তারুণ্য ফ্যাসিবাদের পতনে আমাদের সাথে অগ্রসৈনিক ছিল, আজ দেশের প্রয়োজনে তাদের সঙ্গে আমাদের সবার ঐক্যবদ্ধ চেষ্টা যেকোনও মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। ঐক্যবদ্ধ বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের কোনো অপচেষ্টাই আমাদের লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, পতিত স্বৈরাচার আর কাপুরুষ ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টা, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আগামীর বাংলাদেশ গড়ার পথে যদি কোনও বাঁধা হয়ে আসে, তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করবো।


এই বিভাগের আরো খবর