শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

রাজশাহীতে অল্পের জন্য রক্ষা বাসের অর্ধ শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী নগরীর বুধপাড়া নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় অল্পের জন্য রক্ষা  পিকনিকের বাসের অর্ধ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের বহনকারী বাসকে জোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এ দুর্ঘটনায় শিক্ষার্থী অল্পের জন্য প্রাণে বেঁচেছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক মো. সুইট (২৫)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরের শিরোইল এলাকার গোল্ডেন টাচ্ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোরের লালপুরের একটি পার্কে যাচ্ছিল। বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পৌঁছালে একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ওই বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরে ট্রাকের চালক ভেতরে আটকে ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। আর শিক্ষার্থীদের অন্য বাসে পিকনিকে পাঠানো হয়।

শিক্ষার্থী জানায়, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে। এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে ওঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।


এই বিভাগের আরো খবর