বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

রাজশাহীতে আওয়ামী মহিলা লীগের নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত রাজশাহী আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন শিখা ও তাঁর স্বামী হাসানুজ্জামান বাবু বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামিম। বুধবার দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন। লিখিত বক্তব্য তিনি বলেন, একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে শামিম জমির মালিকানা ও ক্রয়-বিক্রয়ের ধারাবাহিক তথ্য তুলে ধরে বলেন, সংশ্লিষ্ট জমিটি মূল মালিকদের কাছ থেকে যথাযথ কাগজপত্র যাচাই-বাছাই করে ক্রয় করা হয়েছে। জমির সীমানা নির্ধারণ ও বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, ২০১৯ সালে প্রতিপক্ষ জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে জমির একটি অংশ দখলের চেষ্টা করে এবং এ বিষয়ে প্রতিবাদ করলে জমির পূর্ব মালিককে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমির প্রকৃত মালিক মো. বাদশা মিয়া এবং নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেত্রী শিখা বলেন, ১৬ এপ্রিল চন্দ্রিমা থানায় উভয় পক্ষকে ডাকা হয়েছে। আমরা সেখানে আমাদের জমির প্রমানাদি তুলে ধরবো।


এই বিভাগের আরো খবর