রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

রাজশাহীতে ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার ইলেকট্রনিক্স ব্যবসায়ী আবুল বাসার মিন্টুকে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে পদ্মার চরে থেকে মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাত হিসেবে মৃতদেহ উদ্ধারের পর রাতে তাকে সনাক্ত করে তার পরিবার। বৃহস্পতিবার থেকে মিন্টু নিখোজ ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। নিহত ব্যক্তি নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায়।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে নগরের লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন চরাঞ্চলে মৃতদেহটি পাওয়া যায়। মৃতদেহের মুখে স্কচটেপ ও পুরো মাথাসহ মুখমন্ড পলেথিনের ব্যাগে মোড়ানো। মৃতদেহের কাছ থেকে ৩৬ হাজার ৮ শত ৬০ টাকা উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশটি ওই কাশবনেই ছিল। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছিল পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট রয়েছে। চোখে চশমা আছে। তার মুখ পলিথিন দিয়ে ঢাকা রয়েছে। এর ওপরে স্কচটেপ লাগানো।

নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা-পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ এর মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।


এই বিভাগের আরো খবর