শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাসে ও রেল লাইনে আগুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজশাহীর নওদাপাড়া বিআরটিসি বাস ডিপোতে দাড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৩টার দিকে বিআরটিসি বাস ডিপোর একটি নন এসি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয়া হয়। এতে  নন এসি বাসটির সবগুলো আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।  আগুনের শিখায় পাশে থাকা আরও একটি বিআরটিসি এসি বাসের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।

শাহ মখদুম থানা পুলিশ ও শ্রমিকরা জানিয়েছে, অজ্ঞাতনামা দূস্কৃতিকারীরা বাসে আগুন দিয়েই মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কে খবর দেয়া হলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে নেয়।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলাধীন চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনের বাগমারী গ্রামের রেল লাইনের ওপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে এবং লাল নিশান টানিয়ে দেয় লকডাউন আহবানকারীরা। এসময় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী মেইল ট্রেন সেখানে আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে এবং লাল নিশানা সরিয়ে দেয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টায় নন্দনগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকা সিরাজগঞ্জ মেইল ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

এছাড়া গভীর রাতে রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড় এলাকায় খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীন ব্যাংকের সামনে ৫টি অবিষ্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।


এই বিভাগের আরো খবর