রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

রাজশাহীতে চাঁদাবাজ তিন ভূয়া সমন্বয়ক আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে ৩ ভূয়া সমন্বয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর উপশহর পুলিশ ফাঁড়ির নিকট থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, রাজশাহী কলেজের পলিটিক্যাল সাইন্স এর শিক্ষার্থী শাহাদত হোসেন, বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জীম নগর ভবনের নিকট অবস্থান করছিলেন। এসময় শাহাদত হোসেন সহ কয়কজন সেখানে উপস্থিত হয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিম ছাত্রলীগ করতেন, এমন অভিযোগে তাকে তুলে নিয়ে যান। নগর ভবন থেকে ফাহিমকে নগরীর উপশহর এলাকায় সাবেক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বাসার পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়।
ফাহিমের অভিযোগ, তাকে মারধরের পর মুক্তির জন্য দেড় লাখ টাকা দাবি করে। এসময় ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথিত সমন্বয়কদের সম্পর্কে খোঁজখবর নেন। পরে জানতে পারেন তারা প্রকৃত সমন্বয়ক নন। পরে স্থানীয়রা ভূয়া সমন্বয়দের আটক করে পুলিশে সোপর্দ করেন।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি।খোঁজখবর নিয়ে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর