রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

রাজশাহীতে ডেঙ্গুতে নববধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফেরদৌসী (২৭) নামের এক নববধূর ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। রোববার (২৯ জুন) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ সদরের পোলাডাঙ্গা পচাপুকুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।এর আগে গত ২৫ জুন রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রুকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে কবির হোসেনের (৩৭) মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর