রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

রাজশাহীতে ঢাকা কোচ গ্রামীন ট্রাভেলস এর চাপায় অটো রিক্সা চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী পবা উপজেলার নতুন কসবা এলাকায় ঢাকা কোচ গ্রামীন ট্রাভেলস এর চাপায় অটো রিক্সা চালক ও যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইলামের ছেলে মো. ইব্রাহিম (২৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)। এ ঘটনায় আহত হয়েছে অন্ত:ত ৭ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে জেলার পবা উপজেলার নতুন কসবা এলাকায় ঢাকাগামী গ্রামীন ট্রাভেল কোচটি রিক্সা ও পথচারীদের চাপা দিয়ে পালিয়ে যায়। এঘটনায় ঘটনা স্থলেই দুই জনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহত ও নিহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে প্রেরণ করে।

রাজশাহীর দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি অটোরিকশাকে চাপা দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। এঘটনায় এখনো মামলা হয়নি।
এদিকে কাশিয়াডাঙ্গ থানার ওসি জানান, স্থানীয়রা ঘাতক বাসটি কাশিয়াডাঙ্গা এসে পৌচ্ছালে স্থানীয়রা সেটাকে আটকায়। তবে বাস চালক ও হেলপারকে পালিয়ে যায়।


এই বিভাগের আরো খবর