রাজশাহীর তানোরে তালাকপ্রাপ্তা নারীকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী খাইরুলকে রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেফতার করেছে র্যাব-৫। রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী খাইরুল ইসলাম গ্রেফতার করে। খাইরুল-সরনজাই (কাচারীপাড়া), এলাকার সাজ্জাদ হোসেনের পুত্র।
ভিকটিম প্রায় ১ বছর পূর্বে তার স্বামীর সাথে তালাক প্রাপ্তির পর থেকেই পিতার বাড়িতে অবস্থান করছিল। গত ২ মাস পূর্বে পরিচয়ের সূত্র ধরে গ্রেফতারকৃত ব্যক্তি সাজ্জাদ বিভিন্ন সময় উত্যক্ত ও কুপ্রলোভন দেখিয়ে আসছিলেন।
গত ২ মার্চ রাতে তানোর থানাধীন সরনজাই হঠ্যাৎপাড়া গ্রামস্থ জনৈক হান্নান হাজী এর গভীর নলকূপের বারান্দায় ভিকটিম দেখা করতে গেলে বিবাদী জোরপূর্বক তাকে ধর্ষণ করে। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী জেলার তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাউপাড়া নামক এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার প্রধান ও একমাত্র আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।