রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে মকবুল হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

সূত্র জানায়, গত ১৩ এপ্রিল জনৈক ইসমাঈলের বাড়িতে প্রেম সম্পর্কিত ঘটনায় এক নারী আসেন। এরপর গ্রামে এই বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সালিশ ডাকা হয়। সালিশে অংশ নিতে আসা অভিযুক্তরা তাদের আধিপত্য বিস্তার করতে চাইলে, নিহত মকবুল হোসেনসহ স্থানীয়রা বাধা দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরদিন ১৪ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে আমচত্বর মোড়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-চাইনিজ কুড়াল, হাঁসুয়া, লোহার রড ও বাঁশের লাঠিসহ আসামিরা মকবুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায়  নিহত মকবুল হোসেনের স্ত্রী দুর্গাপুর থানায় হত্যা মামলা করলে র‌্যাব-৫ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।র‌্যাব জানায়, পলাতক অন্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে দুর্গাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর