সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

রাজশাহীতে যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

রাজশাহী মহানগরীর  নওদাপাড়া এলাকার ছায়া নীড় আবাসিক এলাকার একটি বাসায়  বাঁধন (৩১) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে নগরীর এ ঘটনা ঘটে। পরে ওই বাসা থেকে একটি বিদেশী পিস্তলটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ছায়া নীড় আবাসিক এলাকার একটি বাসায় গুলির ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শাহ মখদুম থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছে কাউকে পায়নি। পরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ ও নম্বরিংয়ের কাজ সম্পন্ন করে। তবে ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, বাঁধন নামের এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। দুপুরে অস্ত্রোপচার করে পেট থেকে গুলি বের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর