সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

রাজশাহীতে রায়হান হত্যা মামলায় আসামী সাবেক মেয়র লিটন সহ ১২শ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও গুলিতে ছাত্রশিবির নেতা রায়হান আলী নিহতের ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার রাত সোয়া ১১টায় নিহতের ভাই রানা ইসলাম বাদি হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫০ জনের নাম উল্লেখসহ এক হাজার ২শ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামীদের মধ্যে রয়েছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার,, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল, সাবেক ছাত্রলীগ রাজশাহী মহানগর সেক্রেটারি মাহমুদুল হাসান রাজীব, ৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বাপ্পী চৌধুরী রনি, মতিহার থানা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন বিপ্লব, রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি রাশিক দত্ত, রাজশাহী মহানগর যুবলীগ সাধারন সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাজশাহী মহানগর, ছাত্রলীগ সাবেক সভাপতি রকি কুমার ঘোষ,  রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিব, যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান,  ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন সাহু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজীম, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব উদ্দীন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান,  রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক লিমন, বোয়ালিয়া থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, যুবলীগ নেতা আনোয়ার হোসেন রাজা।  স্বেচ্ছাসেবক লীগ নেতা জেডু সরকার,  রাজশাহী মহানগর ছাত্রলীগ সেক্রেটারি ডাঃ সিরাজুম মুবিন সবুজ।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সামনে থেকে প্রায় ২ হাজার ছাত্র-জনতা মিছিল নিয়ে শহরের দিকে রওনা হয়। দুপুর একটা ১০ মিনিটের দিকে মিছিলটি নগরীর আলুপট্টি এলাকার স্বচ্ছ টাওয়ারের সামনে পৌছালে খায়রুজ্জামান লিটন ও ডাবলু সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে এলোপাতাড়ি গুলি, ককটেল ও বোমা নিক্ষেপ শুরু করে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় রায়হান আলীসহ আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রায়হান হাসপাতালে মারা যায়। নিহত রায়হান রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের মুসলেম আলীর ছেলে। তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। মামলা দায়েরের সময় অন্যান্যের মধ্যে বাদিপক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

 

 


এই বিভাগের আরো খবর