রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় কলা হাটের মধ্যে ট্রাক চাপা পড়ে ৪ জনের মৃত্যু ও ১ জন গুরুতর আহত হয়েছে। আজ সকালে,, রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) ও চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।

পুঠিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান মৃত ও আহতরা আজ সকালে ঝলমলিয়া বাজারের কলা হাটে একত্রিত হয়েছিল। সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলা হাটের মধ্যে উল্টে যায়। এতে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্য হয়। এসময় আরো একজন গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ৪ জনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানাই পুলিশ।