রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

রাজশাহীতে সাকিব হত্যা মামলার আসামী শক্তি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় নিহত সাকিব আনজুম হত্যা মামলার এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মো: নয়ন ইসলাম শক্তি (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বোসপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

আজ দুপুর ২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালিয়া থানার বোসপাড়া এলাকায় আসামি নয়ন ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর