রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ (রেলমাঠ) এর উত্তর পাশে থাকা লেবু বাগান থেকে ২১টি হাতবোমা বা ককটেল ও বিপুল সংখ্যক দেশী অস্ত্র উদ্ধার করেছে র্যাব ৫। গেল রাতে গোপন সংবাদে ভিত্তিতে র্যাবের একটি বিষেশায়িত দল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

র্যাব জানায়, গভীর রাতে অপারেশন চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি প্লষ্টিকের বস্তা উদ্ধার করার করা হয়। পরবর্তীতে বস্তা দুটিতে বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ হলে র্যাব-৫, রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যগণ ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়। তারা দুটি প্লষ্টিকের বস্তা থেকে ২১টি ককটেল ১টি সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে ১টি কান্তাই (হাসুয়া), ১টি বড় ছোরা (ছুরি), ১টি ছোট ছোরা (ছুরি), এবং ১টি চাকু উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি র্যাব সদস্যরা। ককটেল এবং দেশীয় অস্ত্র জিডি করে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় হস্থান্তর করা হয়।
র্যাব জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে দেশকে অস্তিতিশীল করার উদ্দেশ্য সন্ত্রাসীরা উক্ত ঘটনাস্থলে ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্র সংগ্রহ করছে দুর্বৃত্তরা।