বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

রাজশাহীর মেসে ছাত্রী লাঞ্ছিত, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে অবস্থিত ঝলক- পলক ছাত্রী নিবাসে মেস মালিকের ছেলের হাতে ছাত্রী লাঞ্ছিত ঘটনায় গভীর রাতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় রাতেই মেস মালিকের দুই ছেলে সহ তিনজনকে আটক করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন মেস মালিক আব্দুল মতিন এবং তার দুই পুত্র পলক ও ঝলক।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় তিন শত শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা সম্বলিত মেসটিতে খাবার মান অত্যন্ত নিম্নমানের এবং অস্বাস্থ্যকর সহ  বেশ কিছু অভিযোগ দীর্ঘদিনের। অথচ বেশ মালিককে অভিযোগ দেয়ার পরও তিনি  সমাধানের উদ্যোগ নেন না। রোববার বেলা বারোটার দিকে এবং রাত দশটার দিকে অভিযোগের বিষয় নিয়ে ছাত্রীদের সাথে মেস মালিকের দুই দফা বাক বিতন্ডা হয়। এই ঘটনার  পর মেস মালিক ও তার  দুই পুত্রের সাথে  ছাত্রীদের বাক বিতন্ডার একপর্যায়ে মেস মালিক আব্দুল মতিন এর পুত্র পলক একজন ছাত্রীকে মারধর করে। এই ঘটনা প্রতিবাদে শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।
পরে রাত একটার দিকে তারা  ঘটনার বিচারের দাবিতে  বোয়ালিয়া মডেল থানায় হাজির হন। তারা ঘটনার ব্যাপারে পুলিশে নিরবতায় বিক্ষোভ করতে থাকে। পরবর্তীতে মেস মালিক আব্দুল মতিন এবং তার দুই পুত্র পলক ও ঝলককে  গ্রেফতার করা হয় এবং একটি মামলা রেকর্ড করা হলে পরিস্থিতি শান্ত হয়।


এই বিভাগের আরো খবর