রাজশাহী পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এ ট্রেনে কাটা পড়ে এক মহিলার মর্মন্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত আর্জিনা বেগম চারঘাটের কাকাইকাটি এলাকার আবদুস সাত্তারের স্ত্রী তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রেলওয়ে পুলিশ রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন আর্জিনা বেগম। পরে জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে । মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিবারের আপত্তি না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।