রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

রাজশাহী জাপা অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর’সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর শাখা। এসময় বিভিন্ন ছাত্র ও য্বু সংগঠনের নেতাকর্মীরা তাদের সাথে যোগ দেয় এবং বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
শুক্রবার রাত সাড়ে এগারোটায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক ও রাজশাহীর জাতীয় পার্টির কার্যালয় সামনে প্রতিক্ষণ করেন। এসময় তারা জাতীয় পার্টির স্বৈরাচার, প্রশাসন পাহারাদার; আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে, সেম সেম, ক্যান্টনমেন্ট, আমার ভাইকে মারলো কেন, ক্যান্টনমেন্ট এর জবাব চাই ইত্যাদি শ্লোগান দেন।


এদিকে বিক্ষোভ মিছিল শেষে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা গনকপাড়াস্থ জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ের দরজা, চেয়ার টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় এনে তা আগুন জ্বালিয়ে দেন।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় জাতীয় পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি কালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসর’ সহ বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গণঅধিকার পরিষদের নেতা ভিপি নূরসহ অসংখ্য নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে যা বর্তমান প্রশাসনের কাছে কোনভাবেই কাম্য নয় জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় তারা বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবী জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জানান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলা ১নং যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু , জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী।
এদিকে রাজশাহী জাতীয় পার্টির অফিসে হামলার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ। রাজশাহী মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন জানান, এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। এব্যাপারে অবশ্যই থানায় মামলা করা হবে। এই নিয়ে আজ তাদের কর্মসূচি দেয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর