মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন করেছে রাজশাহী জেলা পরিষদ।  শনিবার  জেলা প্রশাসকের কার্যালয়ের  প্রাঙ্গণে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক (যুগ্ম সচিব) তরফদার মো: আক্তার জামীল।
পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসান সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন, প্রধান সহকারী এস. এম. আল মতিন, হিসাব রক্ষক খ. মু. মোস্তাফিজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী (অঃদাঃ) মো: আলেফ আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ|


এই বিভাগের আরো খবর