রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাসাস এর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং দেশব্যাপি সাংবাদিকদের উপর নির্যাতন, খুন ও গুম এর প্রতিবাদে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন থেকে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমুলক শাস্তি, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সহ-সভাপতি অধ্যক্ষ সুলতান মাহমুদ রেজা, সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি।
রাজশাহী সিটি প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সংস্থা পবা উপজেলা শাখার সভাপতি সরদার দুলাল মাহবুব ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান পলাশ, সিটি প্রেসক্লাব সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কার্য নির্বাহী কমিটির সদস্য সুমন হাসান ও মিলন শেখসহ টিভি, প্রিন্ট, অনলাইন পোর্টালসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ। তারা আরো বলেন, সাংবাদিকরা ২৪ঘন্টা সংবাদের পেছনে ছুটে বেড়ায়। কারণ সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন বা আয়না। সাংবাদিকরা যদি সংবাদ পরিবেশন না করে তাহেল দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।
এজন্য সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃংখলা বাহিনীসহ দেশের সাধারণ জনগণকেও নিতে হবে। কোথাও প্রকৃত সাংবাদিক নিগৃহীত হলে সাধারণ মানুষকে প্রতিরোধ ও প্রতিবাদ করার আহ্বান জানান। সেই সাথে সাংবাদিক তুহিনসহ এ পর্যন্ত যত সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের সকল খুনি ও মদদ দাতাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুালের মাধ্যমের সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা। শাস্তি নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ মাঠে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে উল্লেখ করেন তারা।


এই বিভাগের আরো খবর