রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫

রাতভর অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল পৌনে ৬টায় শহরের দেওভোগ এলাকায় তার নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেফতার করা হয়।এর আগে,  বৃহস্পতিবার (৮ মে) রাতে এই নেত্রীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। তবে হাজার হাজার এলাকাবাসীর বাধার মুখে পুলিশ রাতে তাকে গ্রেফতার করতে পারেনি। পরে সকালে তাকে গ্রেফতার করা হয়।
ভোরে ফজরের নামাজ শেষে ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেফতারের সময় গণমাধ্যমকে বলেন, ‘আমি আলী আহাম্মদ চুনকার সন্তান। আমার বাবা সাম্যের রাজনীতি করেছেন। দল-মতের ঊর্ধ্বে উঠে এসে রাজনীতি করেছেন। আমার যদি জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলার কারণে অপরাধ হয়ে থাকে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই। এ জন্য যদি বিচার হয় তাহলে বিচার হবে। কিন্তু নারায়ণগঞ্জ শহরে দীর্ঘ ২১ বছর আমি আপনাদের সেবা দিয়েছি। কোনোদিন কেউ বলতে পারবে না প্রতিহিংসাপরায়ণ হয়ে অন্য কোন দলের প্রতি আঘাত করেছি। সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনও জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই। ত্বকী হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল তখন এই আইভী আওয়াজ তুলেছে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইভীকে কীসের জুলুমে কীসের কারণে গ্রেফতার করা হচ্ছে, তা জানি না। কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে গ্রেফতার করা হলো, প্রশাসনের কাছে জানতে চাই। নারায়ণগঞ্জবাসীকে বলবো আপনারা সব সময় আমার পাশে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন। বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন। সরকার হটিয়ে নতুন সরকার এসেছে। তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি সততার কীসের মূল্যায়ন। আমি তো বাড়িতেই ছিলাম পালাইনি। তাহলে এভাবে আমাকে গ্রেফতার করতে হলো কেন? এর জবাব জনগণের কাছে চাই।’ এরপর তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পুলিশে সঙ্গে চলে যান।


এই বিভাগের আরো খবর