সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

রাবিতে ছাত্রদলের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের এক নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুটুক্তির জের ধরে কয়েকজন সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে রাবি ছাত্রদলের বিরুদ্ধে। শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম লিখেন খুজতে দিয়ে ভিডিও ধারনের সময় সাংবাদিকদের সাথে প্রথমে বাক বিতন্ডা ও পরে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করেছে ছাত্রশিবিরসহ সংবাদিকরা। দোষিদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে ছাত্রশিবির ও সাংবাদিক সংগঠনগুলো। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনার সূত্রপাত রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে রাবি ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে। ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের দিনভর  ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট নিয়ে অসন্তোষ ছিল। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিবহন মার্কেটে অবস্থান করেন ছাত্রদলের কয়েকজন। তারা সেখানে রাত ১০টা পর্যন্ত অবস্থানের ঘোষণা দেন। ছাত্রদলের এ অবস্থানের সমালোচনা করে ফেসবুক পোস্টে শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস ছাত্রশিবির নেতা আরিফুল ইসলাম লিখেন, ‘তারেক রহমানের সোনার ছেলেরা চাঁদাবাজি ছেড়ে দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।…’এরপর ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীরা আরিফুল ইসলামকে খুজতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে এসে অবস্থান নেন। এই সময় কয়েকজন সাংবাদিক মোবাইলে তাদের ভিডিও ধারণ করছিল। এই নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে তাদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ছাত্রদলের কয়েকজন তাদের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে। অভিযোগ রয়েছে রাবি ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথিসহ প্রায় ৮ জন হামলা এই চালায়। এঘটনার জের ধরে রাতেই বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। দোষিদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে ছাত্রশিবির ও সাংবাদিক সংগঠনগুলো।
এ বিষয়ে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, মোবাইলে ভিডিও ধারণ করার সময় উতপ্ত বাক বিতন্ডা নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। যারা আক্রান্ত হয়েছে তারা সাংবাদিক ছিল এটা ওরা বুঝতে পারেনি। প্রতিপক্ষ ছাত্রসংগঠনের কর্মী হিসেবে পেটানো হয়। পুরো বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর