সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন

রাবি ও মহানগর ছাত্র শিবিরের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে স্থান পেয়েছে মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিাহিদ ফয়সাল । রাজশাহী মহানগর কমিটির সভাপতি শামীম হোসেন ও ইমরান নাজির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাজশাহী বিনোদপুরে সংগঠনের নিজস্ব ওয়েলফেয়ার সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচ আর এম সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৭ জানুয়ারি সকাল থেকে মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সমাবেশ শুরু হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়। দুপুরে আনুষ্ঠানিক ঘোষণা দেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। নতুন নেতৃবৃন্দ পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

এদিকে নব নির্বাচিত কমিটিকে অভিন্দন জানিয়েছেন মহানগর জামায়াতের আমীর কেরামত আলী ও সেক্রেটারী জেনারেল এমাজ উদ্দিন মন্ডল সহ নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর