শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

রাবি কিউএসি’র ১০ম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি)-এর ১০ম সভা  প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবি কিউএসি-এর সভাপতি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। সভায় কিউএসি’র সদস্য উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনোনীত সদস্য প্রফেসর মো. সিরাজুল ইসলাম, রাবির সকল অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও অতিরিক্ত পরিচালক, সিন্ডিকেট মনোনীত সদস্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) উপস্থিত ছিলেন।
সভায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা। আইকিউএসি-র পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা কার্যক্রম তুলে ধরেন অতিরিক্ত পচিালক প্রফেসর মো. মনিমুল হক ও সভা পরিচালনা করেন কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি) এর সদস্য-সচিব ও আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন। সভায় যুগের চাহিদানুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


এই বিভাগের আরো খবর