রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্ঠা পরিষদ সংস্কার করুন : আব্দুস সালাম

আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

অন্তর্র্বতীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, স্টেডিয়াম বানানোর কাজ আপনাদের নয়, দ্রুত রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আর রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্ঠা পরিষদ সংস্কার করুন। ইচ্ছা হলেই একজনকে নিয়ে নিলাম, এটার জন্য জনগন আপনাদের ক্ষমতায় বসায়নি। মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর ও জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর মামলা প্রত্যাহার হলে, তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মামলা প্রত্যাহার হবে না কেন?
তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন, আপনারা নিরপেক্ষ সরকার হওয়ার চেষ্টা কইরেন না। আপনি নিরপেক্ষ সরকার না। আপনাকে আমরা এনেছি হাসিনাকে বিদায় করে অন্তর্বতীকালীন সরকার আমরা এনেছি। তাই নিরপেক্ষ নামে আওয়ামী লীগ যাতে পুনরবাসন না হয় সেদিকে জনগন খেয়াল রাখছে। এছাড়াও তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি হাতে লাঠি নিয়ে রাজপথে সরব থাকার আহবান জানান।
মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশার সভঅপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনরবাসন সহ-সম্পাদক এ্যাডভকেট শফিকুল হক মিলন।
সমাবেশ শেষে বাটার মোড় থেকে শুরু হয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।


এই বিভাগের আরো খবর