নির্বাচনে রেফারির ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন (ইসি) এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রবিবার (১৫ জুন) সকালে নির্বাচন ভবনে ঈদ পরবর্তী ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেছেন।
সিইসি জানান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়াই ইসির লক্ষ্য। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সিইসি বলেন, ‘আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছি। যেসব কাজ বাকি আছে, তা সম্মিলিতভাবে সম্পন্ন করতে হবে।’ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ইসি সচিবালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।