রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

রোগ-সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া : রিজভী

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিজেদের প্রেরণা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী বলেছেন, কত রোগ-শোক! সংকটের মধ্যেও এই দলকে, এই দেশকে, এই মৃত্তিকাকে ছেড়ে যাননি। কখনোই পশ্চাৎপদ হননি। এটা আমাদের কত বড়ো অহংকার— তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি। বুধবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা’ চেয়ে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


এই বিভাগের আরো খবর