রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার শঙ্কায় নেইমার

স্পোর্টস ডেস্ক
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

পালমেইরাসের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে চোট পান সান্তোস ফরোয়ার্ড নেইমার। স্বাস্থ্য পরীক্ষার পর ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে।

চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন নেইমার। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি বর্তমানে লিগ টেবিলের ১৪তম স্থানে আছে এবং অবনমন অঞ্চলের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। এর আগের মৌসুমেও জানপ্রাণ দিয়ে লড়ে সান্তোসকে অবনমন থেকে বাঁচিয়েছিলেন নেইমার। তখনও তিনি পুরোপুরি ফিট ছিলেন না।

এদিকে, চোট পাওয়ার পর মাঠের অবস্থা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। ভিলা বেলমিরোর মাঠকর্মীদের সমালোচনা করে ৩৪ বছর বয়সী এই তারকা লেখেন, আগেরদিন মাঠের মাটি আলগা করার কারণে ম্যাচের দিন মাঠটি ‘গর্তে ভরা’ এবং তার দেখা সবচেয়ে খারাপ অবস্থায় ছিল।


এই বিভাগের আরো খবর