প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানিয়ে শুক্রবারই পথে নামতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা। বিকেল ৪টের সময় মৌলালি মোড় থেকে ডোরিনা ক্রসিংয়ের উদ্দেশে মিছিল শুরু করবেন তিনি। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত বলেন, ‘‘সিপিএম এবং বিজেপির মধ্যে যে অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে, তা বুধবার রাতেই রাজ্যের মানুষ জেনে গিয়েছেন। আসলে তারা বাংলাদেশের কায়দায় নৈরাজ্য তৈরি করতে চাইছে। তাদের সেই প্রয়াস আমরা সর্বশক্তি দিয়ে রুখব। বিজেপি রাজ্যের মানুষকে কখনও কাজ বন্ধ রাখার নির্দেশ দিতে পারে না। মানুষ কোনও দলের অধীনে নয়। আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা শুক্রবার থেকেই পথে নেমে ওদের কর্মসূচির জবাব দেব।’’