বাঙালি বাড়ির রোববার যাপন মানেই ফুলকো লুচি আর আলুর তরকারি। শীতের সকালে এমন জলখাবার পেলে ফূর্তির প্রাণ একেবারে গড়ের মাঠ। নরম লুচির টুকরো ঝাল ঝাল তরকারিতে মাখিয়ে মুখে পুরলে মন, প্রাণ জু়ড়িয়ে যেতে বাধ্য। কিন্তু তার জন্য লুচি নরম হওয়া জরুরি। তবে অনেকের হাতেই যেমন লুচি ঠিক করে ফোলে না, তেমনই নরম লুচি বানাতেও সকলে পারদর্শী নন। সেটা যে দারুণ কঠিন কাজ, সেটাও নয়। তবে কয়েকটি কৌশল মেনে চললেই নরম হবে লুচি।
৩) লুচির আকারও সঠিক হওয়া চাই। লুচিতে বেলার আগে লেচিতে ঘি মাখিয়ে নিন। তা হলে বাকি কাজটি ভীষণ মসৃণ হবে।