রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শারজাহতে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫

আগামী বছরের বিশ্বকাপকে ভাবনায় রেখে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ম্যাচ বাড়ানোর প্রক্রিয়া চলছে। পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতেও হবে একটি টি-টোয়েন্টি সিরিজ। সিরিজটি নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এমিরেটস ক্রিকেট বোর্ড শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সিরিজের সূচি।

আগামী ১৭ ও ১৯ মে দুই ম্যাচের সিরিজটিতে লড়বে দুই দল। দুটি ম্যাচই হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) শুরু হবে দুটি ম্যাচই।বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটি। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দুবাইয়ে দুটি ম্যাচ খেলেছিল দুই দল। বাংলাদেশ জিতেছিল দুটিতেই।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি খেলেই সরাসরি পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেই সফরের সূচি প্রকাশ করা হয়েছে দিন দুয়েক আগেই।২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে ২৫ ও ২৭ মে ফায়সালাবাদে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ ও ৩ জুন লাহোরে।


এই বিভাগের আরো খবর