তারা ঘরে ঢুকে তার চার বছর বয়সী মেয়েকে জিম্মি করে গলায় ছুরি ধরে ওই নারীকে ধর্ষণে উদ্যত হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তিনি চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তার গালে গেঞ্জি ঢুকিয়ে দেয়। একপর্যায়ে এলাকাবাসী ছুটে এলে ওই নারীর বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের সেবিকারা জানিয়েছেন, ওই নারীর হাতের একপাশ দিয়ে ছুরি ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। আর শিশুটির গলায় ধারালো অস্ত্রের সামান্য আঘাত লেগেছে।
এদিন রাত পৌনে ১টার দিকে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, ‘আমি ভিকটিমের বাসায় রয়েছি। তার সঙ্গে কথা বলছি। যে তাকে আঘাত করেছে, সে ভিকটিমের ছোট ভাইয়ের বন্ধু। তার বয়স ১৬ বছর। তাকে আটকের চেষ্টা চলছে। আটক হলেই মূল ঘটনা জানা যাবে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা সচেষ্ট।’







