জাঁকিয়ে শীত পড়েনি ঠিকই, তবে আমেজটুকু বেশ উপভোগ করা যাচ্ছে। এমন সময়ই তো কিলোক্যালোরির হিসেব-নিকেশ ছেড়ে মিষ্টিমুখের সুখ উপভোগের জন্য আদর্শ। কিন্তু, কী খাবেন? রসগোল্লা, পান্তুয়া তো দোকানে গেলেই মেলে। পিঠে-পুলির সময় এখনও আসেনি। তবে স্বাদ বদলের জন্য বানিয়ে নিতে পারেন রকমারি হালুয়া।
উপকরণ
৭০ গ্রাম কাঠবাদাম
৭০ গ্রাম কাজুবাদাম
৭০ গ্রাম আখরোট
৩০ গ্রাম চিনেবাদাম
৬০ গ্রাম ঘি
১ লিটার দুধ
সামান্য দুধে ভেজানো জাফরান
১২০-১৫০ গ্রাম চিনি
মুগডালের হালুয়া
উপকরণ
১ কাপ মুগডাল
২০০ গ্রাম ঘি
মুগডাল দিয়ে বানিয়ে ফেলতে পারেন হালুয়া। ছবি: সংগৃহীত।১ টেবিল চামচ সুজি
১ টেবিল চামচ বেসন
২০০ গ্রাম চিনি
আধ কাপ খোয়া ক্ষীর
সামান্য একটু জাফরান
কয়েকটি পেস্তা
এক মুঠো কাজুবাদাম, পেস্তা কুচি
পদ্ধতি: মুগডাল ধুয়ে অন্তত ৪-৫ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তার পর মিক্সিতে বেটে নিন।
কড়াইয়ে ঘি গরম করে সুজি, বেসন দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন, যতক্ষণ না বাদামি হচ্ছে। আঁচ কমিয়ে দিয়ে দিন মুগডাল। ক্রমাগত আঁচ কমিয়ে নাড়তে থাকুন, যাতে কড়ার নীচে লেগে না যায় বা পুড়ে না যায়।