রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

‘সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে থাকলে মানুষ গ্রহণ করবে না’

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়াকে সরকার পাশ কাটিয়ে যাচ্ছে। তারা শেখ হাসিনার পথ অনুসরণ করে বিচারক নিয়োগ করছেন, নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন এবং দুর্নীতি দমন কমিশনে লোক নিয়োগ করেছেন। এ সরকার কতটুকু সংস্কার করতে চায় জানি না। কিন্তু সংস্কারের নামে বছরের পর বছর ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইলে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না।    

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়া শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমাদের সংকট এখনও শেষ হয়নি। ভীষণ একটা সংকটের মধ্যে আমরা আছি। আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন, আগামী নির্বাচন কঠিন হবে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মানুষের কাছে যেতে হবে এবং আস্থা অর্জন করতে হবে। তিনি বলেছেন, ৫ আগস্টের আগের রাজনীতি আর ৫ আগস্টের পরের রাজনীতি এক নয়।’

জিয়া শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর