শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সকল ধর্ষকদের ফাঁসির দাবি রামেক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, হেনস্তা, নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে এবং সার্বিক আইন শৃংঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল, মোমবাতি প্রজ্জ্বলন, ধর্ষকের প্রতীকি কুশপুত্তলিকায় দাহ করেছে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রোববার রাতে মেডিকেল কলেজের বিভিন্ন হোস্টল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। এরপর মোমবাতি প্রজ্জ্বলন এবং ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে দেশের ঘটে যাওয়া সকল ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি করা হয়।


এই বিভাগের আরো খবর