সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

চার মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন মা।  সেই টাকা দিয়ে মা কিনেছেন নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন ও জুতা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির বাবা থানা পুলিশকে ঘটনা জানালে শিশুটিকে উদ্ধারের জন্য সারা রাত অভিযান চালায়। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার দুই বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এ বিয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত চার মাস আগে তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তান ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন স্ত্রী।


এই বিভাগের আরো খবর