রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সরকারের কাছে আমরা ন্যায়বিচার চাই: আলাল

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর ও সাবেক ছাত্রনেতা জাকির খানসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশে যারা জনগণের রোষানলে পড়ে দেশের শাসন ব্যবস্থা থেকে পালিয়ে গেছে, সেই পালিয়ে যাওয়া বাহিনীর কাছে যদি আমরা আর্তনাদ করে বলি, ফিরিয়ে দাও আমাদের ১৬টি বছর, এতে কোনও লাভ হবে না। কারণ তাদের এখন দেওয়ার কিছু নেই। তারা (আ.লীগ) বরং বাংলাদেশের মানুষের কাছ থেকে নিতে চায়। কিন্তু, যাদের দেওয়ার আছে, যারা সব শ্রেণির মানুষের সমর্থন নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন, তারা একটা জায়গায় গিয়ে সবচেয়ে বড় হোঁচট খেয়েছেন। সেটা হচ্ছে, দ্রব্যমূল্যের দাম কমাতে না পারা। সাধারণ মানুষ এখন প্রশ্ন করে বলে— আগে সংসার নাকি সংস্কার। কারণ মানুষের এখন সংসারই তো চলছে না। প্রতিটি জিনিসের মূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে।


এই বিভাগের আরো খবর