সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

‘সরকার বিচার ও সংস্কারের নামে নির্বচন বিলম্বিত করতে চায়’

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গণহত্যার বিচার ও সংস্কারের নামে নির্বচন বিলম্বিত করতে চায়। অথচ আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকার অতি দ্রুত জনগণের অধিকার ফিরিয়ে দেবে।বুধবার (২৮ মে) বিকালে নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে বিএনপির চেয়ারপারসন মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। তারেক রহমান মিথ্যা মামলার কারণে দেশে আসতে পারেননি। আমাদের সব নেতাকর্মী বাড়িঘর ছাড়া ছিলেন। জেলে গিয়েছেন। আমরা দাবি করছি, বিগত ১৫ বছরে বিএনপির আন্দোলনের চূড়ান্ত রূপ ২৪-এর গণঅভ্যুত্থান।সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশ নেন।


এই বিভাগের আরো খবর