সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সাখাওয়াতের সামনে মমতা ‘চোর চোর’ স্লোগান বিজেপি কর্মীদের ! উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

বাড়ি থেকে বেরিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে পৌঁছোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দেয় বিজেপি। পরিস্থিতি উত্তপ্ত। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে।

সাখাওয়াতের সামনে উত্তেজনা

সাখাওয়াতের সামনে তৃণমূল কর্মীরা বসেছিলেন। ছিলেন সুব্রত বক্সীও। পুলিশ তাঁদের উঠে যেতে বলে। এর কিছু পরেই এজেসি বোস রোড ধরে বিজেপি সমর্থকেরা আসতে শুরু করেন। পুলিশের সঙ্গে তর্কাতর্কির পর তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে যান তাঁরা। চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। কেন ভাঙচুর? এক বিজেপি সমর্থক বলেন, ‘‘তৃণমূল আমাদের উপর অনেক শোষণ করেছে। ২০২১, ২০২৪-এ আমরা বাড়িছাড়া হয়েছি। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ওরা জমায়েত করেছিল। বাংলার মানুষের কোনও উন্নয়ন করেনি। শুধু লুটেছে। আর করতে দেব না।’’

কলকাতায় লাঠি হাতে বিজেপি

জগদীশচন্দ্র বোস কলেজের সামনে উত্তেজনা। ভিতরে রয়েছেন তৃণমূল সমর্থকেরা। বাইরে লাঠি হাতে বিজেপি কর্মীরা। তৃণমূলের কেউ কেউ লুকিয়ে পালাচ্ছেন। কাজরী বন্দ্যোপাধ্যায় এই কলেজে এসেছিলেন বলে খবর।

জগদীশচন্দ্র বোস কলেজের সামনে লাঠি হাতে বিজেপি কর্মীরা। সোমবার দুপুরে।জগদীশচন্দ্র বোস কলেজের সামনে লাঠি হাতে বিজেপি কর্মীরা। সোমবার দুপুরে। —নিজস্ব চিত্র।

নবান্নের নিরাপত্তা বাড়ল

বিজেপির কয়েক জন মহিলা কর্মী পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে নবান্নের সামনে দিয়ে মিছিল করে যান। সেই কর্মীদের সরিয়ে দেওয়া হয়। তার পর নবান্নের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

মন্ত্রীরা অনেকে পিছিয়ে

শশী পাঁজা, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায়, মানস ভুঁইয়া, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো, বিরবাহা হাঁসদার মতো মন্ত্রীরা নিজ নিজ কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে।


এই বিভাগের আরো খবর