রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সান্তোসে নেইমারের নিষ্প্রভ প্রত্যাবর্তন 

স্পোর্টস ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

শৈশবের ক্লাব সান্তোসে আবেগঘন প্রত্যাবর্তন হয়েছে নেইমারের। ৩৩তম জন্ম দিনে ব্রাজিলিয়ান পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে বোতাফোগোর বিপক্ষে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। কিন্তু যেখান থেকে তার ক্যারিয়ারের শুরু সেখানে ফিরে আহমরি কিছু করে দেখাতে পারেননি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১-১ ড্রয়ের দিনে নিষ্প্রভ-ই থেকেছেন।নেইমারকে বরণ করতে দ্য উরবানো কালদেইরা স্টেডিয়ামে দেখা মেলে আবেগঘন পরিবেশের। আনন্দে আত্মহারা ও অশ্রুসজল ভক্তরা নেইমারকে বীরোচিত অভ্যর্থনা জানাতে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে সৃষ্টি করেন ভিন্ন এক আবহের। ১২ বছর আগে সান্তোস ছেড়ে যাওয়া ঘরের ছেলের জন্য তাদের উচ্ছ্বাসের কোনও কমতি ছিল না। 

ম্যাচের পর নেইমার নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন। জানান, ‘কোনও কিছুর প্রতি ভালোবাসা থাকলে সেসব ভাষায় প্রকাশ করা যায় না। সান্তোসকে ভীষণ ভালোবাসি। মাঠে নামার পর আমার যে অনুভূতি হয়েছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না।’ম্যাচ নিয়ে বলেছেন, ‘ম্যাচটা ভীষণ কঠিন ছিল। বাবাকেও বলেছি, ম্যাচটা কঠিন। বিশেষ করে পেছনে তারা অনেক মার্ক করে খেলছিল। যারা ভীষণ রক্ষাণত্মক, ভীষল ট্যাকল করে খেলে। আমার মনে হয় আরও ধৈর্য ধরতে হবে এবং অনুশীলন করতে হবে।’


এই বিভাগের আরো খবর