বিসিবি সবুজ দলকে দুর্দান্ত এক শুরু এনে দেন শান্ত ও সৌম্য। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন তারা। তবে শান্ত ইনিংস বড় করতে পারেননি। ড্রেসিং রুমে ফেরার আগে দুই ছক্কা ও এক চারে ১২ বলে ২১ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।
মাহফিজুলের মতো হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ করতে হয়েছে সৌম্যকেও। খালেদের বলে আউট হওয়ার আগে ২ ছক্কা ও ৩ চারে ২৯ বলে ৪১ রান করেন তিনি। শেষের দিকে তিন ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৫ রান করেছেন জাকের।