শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

স্ট্রংরুম-বিতর্ক: তৃণমুল ও বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলল তৃণমূল। দলের দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছেন। সেই অবস্থানে যোগ দিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন বলে তৃণমূল সূত্রের খবর। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন দুই বিজেপি প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠকও।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভিতরে কে বা কারা ঢুকেছেন এবং কী করে ঢুকেছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। ওই স্ট্রংরুমের ভিতরে রাখা বৈদ্যুতিন ভোটযন্ত্রে (ইভিএম) কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশীর দাবি, ভিতরে কী কাজ হচ্ছে, নির্বাচন কমিশনকে তা জানাতে হবে।
কুণাল বলেন, “সাড়ে ৩টে পর্যন্ত স্ট্রংরুমে সামনে দলীয় কর্মী-সমর্থকরা ছিলেন। তাঁদের বিকেলের দিকে সরিয়ে দেওয়া হয়। মাঝে আচমকা ইমেল পাঠিয়ে জানানো হয়, বিকেল ৪টের সময় ফের খোলা হবে স্ট্রংরুম। আমরা তখন দলীয় কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করি। জিজ্ঞেস করি, তোমরা আছ? তাঁরা জানান, চলে গিয়েছেন। তখন আমরা দু’জনে দৌড়ে আসি। এখন আমাদের ঢুকতে দিচ্ছে না।”


এই বিভাগের আরো খবর