রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

হয়রানী ও গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী যুবদল নেতার সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বাঘা উপজেলা চত্বরে টেন্ডার বাক্স ছিনতাই হওয়ার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হয়রানি ও আইনশৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছে যুবদল নেতা শাকিলুর রহমান রন। রোববার বাড়ীতে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান তিনি। রাজশাহী নগরের শাহমখদুম থানা যুবদলের (সাবেক) যুগ্ম সম্পাদক রণ। সেদিন শাকিলুর রহমান জেলা যুবদলের একজন যুগ্ম আহ্বায়কের সঙ্গে দরপত্র জমা দিতে গিয়েছিলেন তিনি। এসময়ে তাঁর সাথে ছিলেন তারই এলাকার যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিলুর রহমান রন বলেন, ঘটনার দিন সকালে টেন্ডার ফেলার জন্য তিনি ও তাঁর সঙ্গীরা দোতলায় গেলে তাদের বাধা দেয়া হয়। তারা বাধা উপেক্ষা করে বাক্সে টেন্ডার ফেলে নিচে গিয়ে দাঁড়ান। এর কিছুক্ষণ পরে কে-বা কারা বাক্স উপরে থেকে ফেলে দেয়। এতে বিকট শব্দ হয়। এপর সন্ত্রাসীরা টেন্ডার বাক্স ভাঙ্গচুর করে। সেইসাথে বোমা ফোটানো হয়। এ সময়ে তিনি সন্ত্রাসীদের বোমা ফাটানো, টেন্ডার বাক্স ভাঙ্গচুর এবং টেন্ডার ছিনতাইয়ে বাধা দিলে তাকে চাকু দিয়ে পেটে আঘাত করা হয়।
এই ঘটনার পর থেকে তিনি এখন বাড়িতে চিকিৎসাধীন আছেন।

এ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তার সাথে থাকা যুবদল ও ছাত্রদলসহ বিএনপি অঙ্গ সংগঠনের রোকন, মুন্না, নাইম, আশিক, পলাশ, সুমন, খালেদ সাইফুল, বেলাল, রাজেস, সবুজ ও হোহেলসহ আরো নেতৃবৃন্দ কোন প্রকার অপরাধ করেনি। তারা তার সাথে টেন্ডার ফেলার জন্য গিয়েছিলেন। অথচ সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঐ সময়ে যারা নিরবে দুরে দাঁড়িয়ে ছিলেন তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে। রাতের অন্ধকারে বাড়িতে এসে বাড়ির দড়জায় লাথি মারছেন। ভীতির সৃষ্টি করছেন। এতে করে প্রকৃত আসামীরা ধরাছোঁয়ার বাহিরে চলে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ঐ খানে সেদিন শুধু বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন না। অন্য দলেরও নেতাকর্মী ছিলেন। সেইসাথে পতিত সরকারের দোসররাও ছিলেন। কিন্তু শুধু খুঁজে খুঁজে তাদের দলের লোকজনকেই আটক করা হচ্ছে। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের একতরফাভাবে না আটক করে সিসি ফুটেজ দেখে যারা প্রকৃত দোষি তাদের আটক করে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবী জানান তিনি।

এ সমেয় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলনসহ পরিবারের অন্যান্য সদদ্যগন।


এই বিভাগের আরো খবর