সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

হাইকোর্টে সপ্তাহে ২ দিন বিচারকাজ চলবে ভার্চুয়ালি

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হবে। আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে আদালত তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এ কোর্টের জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুযায়ী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সকল বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যেকোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা তার প্রতিনিধি হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে আগামী ২০ এপ্রিলের মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


এই বিভাগের আরো খবর